হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সাইনবোর্ড ট্রাফিক বক্স থেকে আইইডি বোমা উদ্ধার

প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা বোমটি রেখে গেছে তা জানা যায়নি।

আজ সোমবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুজ্জামানের নেতৃত্বে বোমাটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন বোমাসদৃশ একটি বাজারের ব্যাগ দেখে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ বক্স থেকে সরে যান। পরে তিনি বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, এটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা। কে বা কারা বোমাটি রেখে গেছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান পিপিএম জানান, বোমাসদৃশ ব্যাগ দেখে আমরা সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকাটি ঘিরে রাখি। ডিএমপির বোম্ব ডিস্পোজাল টিম এটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।

সিদ্ধিরগঞ্জে যুবককে আটকে চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ ৭ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের অনুষ্ঠানে ককটেল নিক্ষেপ, আটক ২

লোকালয়ে শিয়ালের হানা, নারী-শিশুসহ আহত ১৫

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত: বিয়ের প্রস্তুতি চলছিল ফাহিমের, বাড়ি করছিলেন আপন

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাশুর গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত, সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা

সারা জীবন অন্যায়ের বিপক্ষে কথা বলেও আজ আমি অপরাধী, আদালতে হাজিরা শেষে আইভী

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, পথচারী নিহত

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার