হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কারখানার সামনে মায়ের অপেক্ষায় আঁখি      

মাহমুদ সোহেল, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নবম শ্রেণি পড়ুয়া আঁখি খুঁজতে এসেছে মায়ের লাশ। বুধবার রাতে মায়ের সঙ্গে শেষ দেখা হয়েছিল তার। বৃহস্পতিবার খুব সকালে মা যখন কাজে বেরিয়েছেন তখনও ঘুমিয়েই ছিল আঁখি। আজ শুক্রবার বিকালে রূপগঞ্জে সজীব গ্রুপের কারখানার একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাকে। যে ভবনে আগুন লেগে মায়ের মৃত্যু হয়েছে সেই ভবনের দিকে তাকিয়ে আছে সে।

মায়ের কথা জানতে চাইতেই হাউমাউ করে কেঁদে ওঠে আঁখি। তার চোখের জল কাঁদিয়েছে উপস্থিত অনেককেই। তার গগনবিদারী কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। মা হারা আঁখিকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই কারোরই।

ভুলতা গাউছিয়া এলাকার মুজিবুর রহমান ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে আঁখি।  সে এসেছে মায়ের লাশ খুঁজতে। সঙ্গে প্রতিবেশী কয়েকজন। তাঁরা জানান, বড় ভাই দেলোয়ার ঢাকা মেডিকেলের মর্গে মায়ের লাশ খুঁজতে গেছেন। আঁখির বাবা ভুলতা এলাকায় চায়ের দোকান চালান। 

আঁখির মতো এমন অনেকেই সেখানে এসেছেন। তাঁরাও স্বজনের লাশ খুঁজে ফিরছেন।   

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার আগুন কেড়ে নিয়েছে আঁখির মতো অনেকেরই আপনজন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়েছেন কেউ কেউ। 

নিখোঁজের তালিকাটা ক্রমেই দীর্ঘ হচ্ছে। আরও অনেক মানুষ তাঁদের স্বজনদের খোঁজে ভিড় করছেন পুড়ে যাওয়া কারখানাটির আশেপাশে।

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

নারায়ণগঞ্জের বন্দরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্র, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার