হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ত্বকী হত্যা মামলায় ৫ আসামির হাজিরা, দেখা নেই তদন্ত প্রতিবেদনের

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় জামিনে থাকা ৫ আসামি আজ বৃহস্পতিবার আদালতে হাজিরা দিয়েছেন। তবে এ দিনও মামলার তদন্তকারী সংস্থা র‍্যাব আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু। তিনি আজকের পত্রিকাকে বলেন, আসামিরা আজ জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত সাহারা বিথীর আদালতে হাজিরা দেন। তদন্তকারী সংস্থা কোনো প্রতিবেদন দাখিল করেনি। আদালত এই মামলার পরবর্তী তারিখ ১৭ এপ্রিল ধার্য করেছেন। 

আদালতে হাজিরা দেওয়া আসামিরা হলেন—রিফাত বিন ওসমান, সুলতান শওকত ভ্রমর, ইউসুফ হোসেন লিটন, সালেহ রহমান সীমান্ত ও তায়েবউদ্দিন আহমেদ জ্যাকি। 

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে তানভীর মুহাম্মদ ত্বকী শহরের শায়েস্তাখান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে ৮ মার্চ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আসামি ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার এরই মধ্যে ৮ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়নি তদন্তকারী সংস্থা র‍্যাব। 

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি, মৃত্যু

চুরির মামলায় ২ পুলিশ কারাগারে

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য, গ্রেপ্তার ২

ব্রহ্মপুত্র নদ পারাপার: ৫ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো, দুর্ভোগ

১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই: রেলমন্ত্রী

নারায়ণগঞ্জে তোশকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নের পর গুঁড়িয়ে দেওয়া হলো দুই চুন কারখানা