হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানার ১ সদস্য বহিষ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দিলশাদ আফরিন। ছবি: সংগৃহীত

সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কাজের দায়ে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সদস্য দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি আজ গণমাধ্যমকে জানানো হয়।

সংগঠনের সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত ওই বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, ‘এই চিঠির মাধ্যমে আপনাকে জানানো যাচ্ছে যে জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার সাম্প্রতিক কর্মকাণ্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে। সব অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে আপনাকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল। জাতীয় নাগরিক কমিটি অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়ে ৮ এপ্রিল তাঁকে দল থেকে বহিষ্কার করে। আফরিন জাতীয় নাগরিক কমিটির শহীদ-আহত কল্যাণ সেলের দায়িত্বে ছিলেন না। তারপরও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয় নিয়ে কাজ করেছেন। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অবগত ছিল না।’

সিদ্ধিরগঞ্জে আ.লীগের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

হামলায় ম্যাজিস্ট্রেট আহতের ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা