হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আটক কিশোর গ্যাং গ্রুপের দুই সদস্য। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার ভোরে (২৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ইমরান (৩০) ও বাপ্পী (২৮)।

গতকাল বিকেলে র‍্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য জানান।

সাজ্জাদ হোসেন বলেন, ‘ডি কোম্পানি’ নামের এই কিশোর গ্যাং সম্প্রতি এলাকায় আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের আতঙ্কে এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। বিভিন্ন সময়ে দেশীয় অস্ত্রসহ এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক ছড়িয়ে নিরীহ জনগণের কাছ থেকে ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। এ ছাড়া তারা নগরীর বিভিন্ন স্পটে মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল।

অভিযানের সময় তল্লাশি করে দুজনের কাছ থেকে ১৮ কেজি গাঁজা, ১০১ পুরিয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবাসহ দুটি ছুরি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

লেকে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, আহত ১৫

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে পাঁচ দগ্ধের ঘটনায় একজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফের বাসায় বিস্ফোরণ, বাবা ও তিন ছেলে দগ্ধ

নামের সঙ্গে মিল, ভুলবশত হত্যার শিকার স্কুলছাত্র

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারায়ণগঞ্জে তিন শিশুসন্তানসহ মা-বাবা দগ্ধ

সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ, ৪৫ লাখ টাকার মালামাল লুট

টহল দেওয়ার সময় নৌযান দুর্ঘটনায় নৌ পুলিশের কনস্টেবলের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে মিলল গার্মেন্টস কর্মীর মরদেহ

র‍্যাবের ওপর হামলার এক দিন পর এবার পুলিশ আটকে হাতকড়াসহ আসামি ছিনতাই