হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে বাবা-ছেলেসহ নিহত চার: ৬৯ জনের নামে মামলা

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে বাবা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় ৬৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে। তবে চারজনের মধ্যে নিহত তসিকুর ফকির হত্যার ঘটনায় এখনো মামলা করা হয়নি।

নিহত ব্যক্তিরা হলেন খলিল শেখ, তাঁর ছেলে তাহাজ্জত শেখ ও প্রতিবেশী ফেরদাউস হোসেন এবং তসিকুর ফকির। এই ঘটনায় খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে বুধবার রাত পৌনে ১২টার দিকে নড়াইল সদর থানায় এই মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে বাবা-ছেলেসহ এক পক্ষের তিনজন এবং অপর পক্ষের একজন নিহত হন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, বড়কুলা গ্রামে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্তের স্বার্থে মামলার আসামিদের নাম প্রকাশ করা হয়নি। অপর নিহত তসিকুর ফকির হত্যার ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি বলে তিনি জানান।

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত আটক, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

নড়াইলে বসতঘরে ট্রাক ঢুকে স্কুলশিক্ষার্থী নিহত, ছোট বোন আহত

নড়াইলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইলে ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকা নিয়ে বিতর্ক: এমপি বাচ্চুর ব্যক্তিগত সহকারী বরখাস্ত

নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

নড়াইলে প্রায় ১ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

বিয়ের গেটে বরকে বরণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কনের চাচার মৃত্যু