হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে ট্রাকচাপায় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নিহত

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আমেনা হাসান বিপাশা (৩৭) নিহত হয়েছেন।

আজ বুধবার (১০ জুন) পাংখারচরে কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলা সদরের লক্ষ্মীপাশার বাসিন্দা তানভীর আহমেদ রুবেলের স্ত্রী।

নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, পাংখারচর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) আমেনা সকালে ভ্যানযোগে লক্ষ্মীপাশা থেকে কর্মস্থল পাংখারচরে যাচ্ছিলেন। পথে আলাউদ্দীন মুন্সী ওরফে আলা মুন্সীর মোড়ে পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে আমেনা গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে ভর্তির পর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত নারী কমিউিনিটি ক্লিনিকে কর্মরত ছিলেন। বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় মারা যান।

নড়াইলে বাজার থেকে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউল দুই দিনের রিমান্ডে

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত আটক, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

নড়াইলে বসতঘরে ট্রাক ঢুকে স্কুলশিক্ষার্থী নিহত, ছোট বোন আহত

নড়াইলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইলে ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকা নিয়ে বিতর্ক: এমপি বাচ্চুর ব্যক্তিগত সহকারী বরখাস্ত

নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের