হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে হত্যা মামলার আসামিদের হামলায় বাদীপক্ষের ৩ নারী আহতের অভিযোগ

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে বাবা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা মামলার আসামিদের হামলায় বাদীপক্ষের তিন নারীর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার (২০ মে) সকালে এই হামলার ঘটনা ঘটে। আহত নারীরা হলেন হাবিল শেখের স্ত্রী পারভীন বেগম (৫০), ফেরদৌসের স্ত্রী সারুপা বেগম (৩০) ও একই গ্রামের গৃহবধূ সেলিনা (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে প্রতিপক্ষের হাতে বড়কুলা গ্রামের খলিল শেখ ও তাঁর পুত্রসহ তিনজন নিহত হন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েরুজ্জামান খায়ের ও তাঁর দলীয় লোকজনকে আসামি করা হয়।

আহত পারভীন বেগম জানান, হত্যা মামলায় আসামি হওয়ার পর খায়েরুজ্জামান খায়ের ও তাঁর লোকজন তাঁদের নামে হওয়া মামলা তুলে নিতে বাদীপক্ষের লোকজনকে হুমকি দিয়ে আসছিলেন। ভোর ৬টার দিকে খলিল শেখ পক্ষের কয়েক নারী মিলে হাঁটাহাঁটির সময় হঠাৎ করে পেছন থেকে প্রতিপক্ষের পাঁচ-ছয়জন সন্ত্রাসী এসে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের কোপে ও লাঠি দিয়ে পেটালে তিন নারী গুরুতর আহত হয়। স্বজনেরা আহত নারীদের উদ্ধার করে সদর হাসপাতালে এনে ভর্তি করেন।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নড়াইলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইলে ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকা নিয়ে বিতর্ক: এমপি বাচ্চুর ব্যক্তিগত সহকারী বরখাস্ত

নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

নড়াইলে প্রায় ১ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

বিয়ের গেটে বরকে বরণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কনের চাচার মৃত্যু

নড়াইলে টিকটকে আসক্ত থাকার অভিযোগে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

জীবিকার শহরে লেকে ডুবে ৩ জনের মৃত্যু: রঘুনাথপুরে দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জে লেকে ডুবে নড়াইলের দুই ভাই-বোন ও এক জামাইয়ের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

নড়াইলে ট্রাকচাপায় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নিহত