হোম > সারা দেশ > নড়াইল

স্ত্রীর বিরুদ্ধে অভিযোগে স্বামীকে জুতাপেটা, দুজনকেই গ্রাম ছাড়ার নির্দেশ

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি। এআই দিয়ে তৈরি

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারীর সঙ্গে আরেকজনের সম্পর্ক থাকার অভিযোগ তুলে তাঁর স্বামীকে গ্রাম্য সালিসে জুতাপেটা করে গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছেন গ্রাম্য মাতব্বরেরা। গ্রাম্য সালিসে দেওয়া রায় শোনার পর স্বামী-স্ত্রী বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। তিন দিন আগে উপজেলার বাতাসি গ্রামে এ ঘটনা ঘটলেও আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।

জানা গেছে, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসি গ্রামের বাসিন্দা নিজামুদ্দিনের (৩০) স্ত্রীর আরেকজনের সঙ্গে সম্পর্ক এবং তার সঙ্গে পালিয়ে গিয়ে আবার স্বামীর ঘরে ফিরে আসার অভিযোগ এনে সালিস বৈঠক ডাকা হয়। গ্রাম্য মাতব্বর শহীদ খানের নেতৃত্বে ওই গ্রামের প্রভাবশালী লোকজন সালিস বৈঠকটি করেন। সালিসে স্বামী নিজামুদ্দিনকে জুতাপেটা করা হয়। এরপর নিজামুদ্দিন ও তাঁর স্ত্রীকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এ ঘটনার পর নিজামুদ্দিন ও তাঁর স্ত্রী বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়েছেন। এ ব্যাপারে শহীদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, নিজামুদ্দিনের স্ত্রী আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিল। ওই নারী সম্প্রতি স্বামীর ঘর ছেড়ে অন্য পুরুষের সঙ্গে চলে গিয়ে আবার স্বামীর ঘরে ফিরে আসেন। এ কারণে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নিজামুদ্দিনকে শাস্তিস্বরূপ জুতাপেটা করা হয়েছে। এ ছাড়া তাঁকে স্ত্রী নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এ ধরনের রায় আইনসিদ্ধ কি না—সে প্রশ্ন করা হলে তিনি বলেন, মুরব্বিরা গ্রাম্যভাবে সালিস করে বিভিন্ন ঘটনার বিচার করতেন, সেই ধারাবাহিকতায় এ সালিসটি করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। বিষয়টির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নড়াইলে বাজার থেকে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউল দুই দিনের রিমান্ডে

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত আটক, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

নড়াইলে বসতঘরে ট্রাক ঢুকে স্কুলশিক্ষার্থী নিহত, ছোট বোন আহত

নড়াইলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইলে ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকা নিয়ে বিতর্ক: এমপি বাচ্চুর ব্যক্তিগত সহকারী বরখাস্ত

নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের