হোম > সারা দেশ > নওগাঁ

স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না মেছের আলীর

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে পানিশাইল-সতিহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মেছের আলী (৫৫)। তিনি উপজেলার দক্ষিণ মৈনম গ্রামের মকবুল হোসেনের ছেলে ও পেশায় ভ্যানচালক ছিলেন। 

নিহত মেছের আলীর ছেলে সোহেল রানা শুভ জানান, আজ সকালে বাবা মা রুবি বেগমকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। বালুডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে ডাক্তার দেখানোর পর ওষুধ নিয়ে তারা বাড়ি ফিরছিলেন। পথে মহানগর কলেজের অদূরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের চার্জার ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা মারা যান। 

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: নওগাঁয় রাশেদ প্রধান

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের

নওগাঁয় গভীর রাতে জানালা ভেঙে বৃদ্ধার ঘরে চুরি

নওগাঁ থেকে রাজশাহীতে সরানোর সময় ১২০ বস্তা সার জব্দ

শিয়াল দেখে বাবার কাছে ছুটছিল শিশু, পাওয়ার টিলারের নিচে পড়ে মৃত্যু

নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

নিয়ামতপুরে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

তালাকপ্রাপ্ত নারীকে বিয়েতে পরিবারের অসম্মতি, কিশোরের আত্মহত্যা