হোম > সারা দেশ > নওগাঁ

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: নওগাঁয় রাশেদ প্রধান

নওগাঁ প্রতিনিধি

রাশেদ প্রধান। ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘নতুন জালেম’ বিএনপি পাঁচ বছর বাংলাদেশ শাসন করলে দেশের মানুষকে দুর্ভিক্ষে মারা যেতে হবে। বাংলার মাটিতে নতুন কোনো স্বৈরতন্ত্র কায়েম হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার বিকেলে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে জাগপা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ প্রধান।

রাশেদ প্রধান বলেন, ‘তেলের দাম, গ্যাসের দাম, সিলিন্ডার, সারসংকট, সিন্ডিকেট ও দলীয়করণ—বিএনপির অপকর্ম বলে শেষ করা যাবে না। আমাদের চোখ রাঙিয়ে কোনো লাভ নেই। বাংলার মাটি ভারতের অঙ্গরাজ্য হবে না।’

উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে রাশেদ প্রধান বলেন, ‘আমার এই উত্তরবঙ্গ শুরু থেকে অবহেলিত। রাজশাহী শহর বাদ দিলে রাজশাহী ও রংপুর বিভাগে আমি কোনো উন্নয়নের ছিটেফোঁটা দেখতে পাই না। হাইওয়ের কিছু রাস্তা পাকা হলেই বলা যায় না যে ওই জেলা উন্নত হয়ে গেছে।’

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রাশেদ প্রধান বলেন, ‘আমাদের বিবেককে জাগিয়ে তুলেছিল এই উত্তরবঙ্গ থেকে শহীদ আবু সাঈদ। আমরা যুগে যুগেই শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। ভয় দেখিয়ে লাভ নেই, জুলাই যদি আবার নামাতে হয়, আমরা আবার নামব।’

ক্ষমতা নয়, দেশের সার্বভৌমত্বই তাঁর মূল লক্ষ্য উল্লেখ করে রাশেদ প্রধান বলেন, ‘এই যুদ্ধটা ১১ দলকে ক্ষমতায় নেওয়ার বা জামায়াতকে ক্ষমতায় নেওয়ার যুদ্ধ নয়। এই যুদ্ধটা বাংলাদেশের যুদ্ধ। আমার সামনে ক্ষমতা কোনো ফ্যাক্টর না। আমি মরার আগে শুধু দেখতে চাই, এই দেশটা পরিপূর্ণ স্বাধীন এবং সার্বভৌম। এই দেশটার এক ইঞ্চির মধ্যেও যেন ভারতীয় আধিপত্য না থাকে।’

বাসায় হামলার অভিযোগ তুলে রাশেদ প্রধান বলেন, ‘নব্য জালেম বিএনপি যখন আমার বাসায় হামলা করে, তখনো আমি ভয় পাইনি। আমার মৃত্যু যেই সেকেন্ডে লেখা আছে, আমি সেই সেকেন্ডেই মৃত্যুবরণ করব। কেউ আমাকে রক্ষা করতে পারবে না।’

জাগপা নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, খেলাফত মজলিস নওগাঁর সভাপতি রেজাউর রহমান, এবি পার্টি নওগাঁর আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের

নওগাঁয় গভীর রাতে জানালা ভেঙে বৃদ্ধার ঘরে চুরি

নওগাঁ থেকে রাজশাহীতে সরানোর সময় ১২০ বস্তা সার জব্দ

শিয়াল দেখে বাবার কাছে ছুটছিল শিশু, পাওয়ার টিলারের নিচে পড়ে মৃত্যু

নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

নিয়ামতপুরে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

তালাকপ্রাপ্ত নারীকে বিয়েতে পরিবারের অসম্মতি, কিশোরের আত্মহত্যা

৩ মাস ধরে ইন্টারনেট নেই ৮৩ বিদ্যালয়ে