হোম > সারা দেশ > নওগাঁ

স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণ করায় প্রতিবন্ধী যুবককে মারধর

নওগাঁ ও রাণীনগর প্রতিনিধি 

মারধরের শিকার প্রতিবন্ধী যুবক তানসেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ছবি: আজকের পত্রিকা

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণ করায় এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাণীনগর উপজেলার পাকুরিয়া খেলার মাঠে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই যুবকের নাম তানসেন। তিনি পাকুরিয়া একডালা গ্রামের আনোয়ারের ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তানসেন বলেন, ‘আমি সাবেক মন্ত্রী আলমগীর কবিরের মোটরসাইকেল মার্কার লিফলেট বিতরণ করছিলাম। এ সময় পাকুরিয়া খেলার মাঠে আমাকে দেখতে পেয়ে রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেনের ভাগনে লিটন কোনো কিছু জিজ্ঞেস না করেই আমাকে আলমগীর কবিরের দালাল বলে মারধর শুরু করে। লিটনের সঙ্গে থাকা আরও পাঁচ-সাতজন আমাকে বেধড়ক কিলঘুষি মারে এবং মাথায় আঘাত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আমি হাসপাতালে আছি। আমি এই ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত লিটন বলেন, ‘একটি খেলার অনুষ্ঠানে আমাদের দাওয়াত ছিল। সেই দাওয়াতে আমরা মাইকে কথা বলছিলাম। এ সময় সে মাইকের লাইন খুলে দেয়। পরে আমরা চলে আসতে লাগলে, সে রাস্তায় বাধা দেয়। এ সময় কয়েকজন তাকে চড়থাপ্পড় দেয়। তবে আমি তাকে কিছু বলিনি।’

কলাগাছের পাতা কাটা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইকে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

বৃষ্টিতে ডুবছে সবজির খেত, বাজারে বেড়েছে দাম

জুলাই শহীদ দিবসে বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাঁটুপানি মাড়িয়ে যেতে হয় বিদ্যালয়ে, ভোগান্তিতে শতাধিক শিক্ষার্থী

দেশ ডুবছে পানিতে আর প্রধানমন্ত্রী ব্যস্ত ফটোসেশনে: সারজিস আলম

নওগাঁর মান্দা: ২ শতাধিক গাছ সাবাড় হচ্ছে নেত্রীর নির্দেশে

বন বিভাগের অনুমোদন ছাড়াই সরকারি রাস্তার ২৩৭ গাছ কাটা হচ্ছে, নেপথ্যে স্থানীয় মহিলা দলের নেত্রী

নওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী