হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

­­­নওগাঁ প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুর এবং মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ মে) দুপুরে দুই উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে তঁদের মৃত্যু হয়। মারা যাওয়া তিনজনই মাঠে কাজ করছিলেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তাঁর উপজেলায় দুজন মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তিনি খাসেরহাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। এ ছাড়া চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত নামে আরও একজন শ্রমিক মারা গেছেন।

এদিকে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক একজন মারা যাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করছিলেন দিলীপ চন্দ্র বর্মন। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নওগাঁর বদলগাছী: ছোট যমুনার বালু লুট ঝুঁকিতে আশ্রয়ণ প্রকল্প

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ আটক ৭

রাণীনগরে পরীক্ষামূলক পান চাষে সাফল্য, নতুন সম্ভাবনার আশা

সচেতনতা তৈরির ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

নওগাঁয় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা গৃহবধূর

নওগাঁয় যাত্রী ওঠানো নিয়ে দ্বন্দ্বে বাস-অটোরিকশা চলাচল বন্ধ

শ্মশানঘাটের গাছে ঝুলছিল যুবকের নিথর দেহ, তদন্তে পুলিশ

নওগাঁয় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা

মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নওগাঁর রাণীনগর: খরচের চেয়ে দাম কম, মন খারাপ ধানচাষির