হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ আটক ৭

 নওগাঁ প্রতিনিধি

আটককৃত সাত ডাকাত সদস্য। ছবি: সংগৃহীত

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশি অস্ত্র ও ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকার শহিদুলের স মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার খোরশেদ মণ্ডলের ছেলে আজাহার আলী (৪৫), জামাল মণ্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), সাইদুর হোসেনের ছেলে সৈকত (৩০), নাসির উদ্দিনের ছেলে আবু হোসেন (৩৫), খোরশেদ মণ্ডলের ছেলে হাসান (৩০), বগুড়া জেলার গাবতলী উপজেলার আনারুল হকের ছেলে রনি (৩২) ও মান্তেজারের ছেলে হামিদুল ইসলাম (৩২)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সদর উপজেলার সান্তাহার-নাটোর সড়কে রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র, ট্রাক ও মালবাহী অন্যান্য যানবাহন নিয়ে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়ে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাহাপুর এলাকার শহিদুলের স’মিলের সামনে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে আটক করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যায়। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশি অস্ত্র, রেজিস্ট্রেশনবিহীন একটি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত অটোভ্যান ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ ব্যানার্জীসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাণীনগরে পরীক্ষামূলক পান চাষে সাফল্য, নতুন সম্ভাবনার আশা

সচেতনতা তৈরির ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

নওগাঁয় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা গৃহবধূর

নওগাঁয় যাত্রী ওঠানো নিয়ে দ্বন্দ্বে বাস-অটোরিকশা চলাচল বন্ধ

শ্মশানঘাটের গাছে ঝুলছিল যুবকের নিথর দেহ, তদন্তে পুলিশ

নওগাঁয় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা

মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নওগাঁর রাণীনগর: খরচের চেয়ে দাম কম, মন খারাপ ধানচাষির

সম্পত্তির জন্য নওগাঁয় পরিবারের সবাইকে গলা কেটে হত্যা

নওগাঁয় চার খুন: নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু, পুলিশি হেফাজতে বাবা, দুই বোন ও ভাগনে