হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় চার হত্যাকাণ্ড, থামছে না স্বজনদের আহাজারি

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নিহত হাবিবুরের বাবা নমির উদ্দিন কান্নায় ভেঙে পড়ছেন। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় থামছে না স্বজনদের আহাজারি। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়স্বজনেরা। তাঁরা বলছেন, দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয়।

নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের কন্যা সাদিয়া আক্তার।

নিহত পপির বাবা মোয়াজ্জেম হোসেন বারবার মূর্ছা যাচ্ছিলেন আর বলছিলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত সকলের ফাঁসি চাই। আমার তিন বছরের নাতনিকেও তারা ছাড়েনি।’

হাবিবুরের বাবা বলেন, ‘জমিজমা-সংক্রান্ত বিষয়ে এমন ঘটনা ঘটতে পারে। আমার মেয়ে, মেয়ে জামাই ও নাতিরা এ ঘটনায় জড়িত থাকতে পারে। তারা বিভিন্ন সময়ে আমার ছেলেসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি প্রদান করে আসছিল।’

নিহত পপির বাবা মোয়াজ্জেম হোসেন। ছবি: আজকের পত্রিকা

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান (পিপিএম) বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় অনুসন্ধান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

আরও পড়ুন:

কলাগাছের পাতা কাটা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইকে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

বৃষ্টিতে ডুবছে সবজির খেত, বাজারে বেড়েছে দাম

জুলাই শহীদ দিবসে বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাঁটুপানি মাড়িয়ে যেতে হয় বিদ্যালয়ে, ভোগান্তিতে শতাধিক শিক্ষার্থী

দেশ ডুবছে পানিতে আর প্রধানমন্ত্রী ব্যস্ত ফটোসেশনে: সারজিস আলম

নওগাঁর মান্দা: ২ শতাধিক গাছ সাবাড় হচ্ছে নেত্রীর নির্দেশে

বন বিভাগের অনুমোদন ছাড়াই সরকারি রাস্তার ২৩৭ গাছ কাটা হচ্ছে, নেপথ্যে স্থানীয় মহিলা দলের নেত্রী

নওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী