হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে এমপি হওয়ার লড়াইয়ে মামা-ভাগনে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মামা-ভাগনে। মামা জাকের পার্টি থেকে মনোনীত প্রার্থী ও উপজেলা জাকের পার্টির সহসভাপতি শফিকুল আলম। ভাগনে জাতীয় পার্টি থেকে মনোনীত হাসমত মাহমুদ তারিক। তিনি ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য। 

গতকাল রোববার ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও নান্দাইল সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মামা-ভাগনে দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। মামা শফিকুল আলম জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক ও ভাগনে হাসমত মাহমুদ তারিক জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে ভোটযুদ্ধে লড়বেন। 

হাসমত মাহমুদ তারিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল হাকিম ভূঁইয়ার দ্বিতীয় ছেলে। 

জানতে চাইলে হাসমত মাহমুদ তারিক বলেন, ‘কে মামা, কে আত্মীয় তা দেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। রাজনীতির মাঠে সব ভিন্ন। দলীয় নেতা-কর্মীসহ নান্দাইলবাসীকে নিয়ে ভোটযুদ্ধে লড়ে যাব।’ 

বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম বলেন, ‘আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি, জনগণের কাছে ভোট প্রার্থনা করছি। জনগণ যাকে ভালো মনে করে তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে।’ 

উল্লেখ্য, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মামা-ভাগনে ছাড়াও আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাসদ ও তৃণমূল বিএনপির মোট ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।

ভালুকায় টিনের চালা থেকে পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

১৭ ঘণ্টা পর চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত দুই বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহে বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষকের মৃত্যু

ময়মনসিংহে ৯ দিনে শিশু ধর্ষণ-হত্যা মামলার চার্জশিট

খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, গ্রেপ্তার ইমাম

ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও ইমাম আটক, শিশু ধর্ষণের অভিযোগ

ত্রিশালে শিশু ধর্ষণ: অভিযুক্ত ইমামের সর্বোচ্চ শাস্তির দাবিতে সহপাঠীদের মানববন্ধন

উপজেলা প্রশাসনিক ভবন: দুই বছরের নির্মাণকাজ চার বছরেও শেষ হয়নি

ত্রিশালে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মসজিদের ইমাম আটক