হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে ৭৪ শিশু। ছবি: আজকের পত্রিকা

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন ভর্তি হয়েছে ৩২ শিশু। আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৪ শিশু।

মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে। তাদের বয়স ৪ থেকে ৭ মাসের মধ্যে। গত ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে এরা হাসপাতালে ভর্তি হয়। এই শিশুদের মধ্যে একজন জেলার গৌরীপুর, একজন জামালপুরের মাদারগঞ্জ ও অপরজন নেত্রকোনার দুর্গাপুর থেকে এসেছিল উন্নত চিকিৎসার জন্য।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে মোট ৯২৫ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৩১ শিশু এবং মৃত্যু হয়েছে ২০ শিশুর। সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৬ শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক (প্রশাসন) ডা.মোহাম্মদ মাঈনউদ্দিন খান বলেন, গতকাল সোমবার সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯ টার মধ্যে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় এক শিশুকে ঢাকায় শিশু হাসপাতালে রেফার করা হয়েছে।

ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির-সম্পাদকসহ তিনজনের জামিন নামঞ্জুর

হালুয়াঘাটে ১৩ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪২ শিক্ষার্থীকে শোকজ

ফোন করে ডেকে নেওয়ার পর নিখোঁজ শিক্ষার্থীর ৫ মাসেও মেলেনি সন্ধান

আদালতে নেওয়ার পথে হাতকড়াসহ পালানো আসামি ফের গ্রেপ্তার

পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের বিচার করবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘সবজি কিনলেও ভালো হতো’, সেই ২০ টাকার টিকিটেই ৩০ লাখের স্বপ্ন

পানির চাপে সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ, দুর্ভোগে দুই উপজেলার হাজারো মানুষ

সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু, তদন্ত কমিটি

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের লাশ ৩ দিন পর উদ্ধার