হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ত্রিশাল পৌর সভাপতির পদত্যাগ

 ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 

পদত্যাগী সভাপতি রকিবুল হাসান রনি। ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ময়মনসিংহের ত্রিশাল পৌর শাখার সভাপতি পদত্যাগ করেছেন। আজ শনিবার সকালে পৌর ছাত্রলীগের প্যাডে লিখিতভাবে সভাপতি রকিবুল হাসান রনি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠান।

ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে পৌর ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতিসহ আর কোনো সংগঠনের কার্যক্রমে না জড়ানোর কথাও উল্লেখ করেন রনি।

এ বিষয়ে জানতে চাইলে রকিবুল হাসান রনি বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে এই সংগঠন থেকে আমি পদত্যাগ করেছি। পদত্যাগপত্র ডাকযোগে প্রেরণ করেছি। ভবিষ্যতে এই সংগঠনের কোনো কার্যক্রমে আমি জড়াব না। এখন থেকে এই সংগঠনের আমি আর কেউ নই।’

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ত্রিশাল পৌর সভাপতি রকিবুল হাসান রনির পদত্যাগপত্র

এ বিষয়ে জানতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিনের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪