হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, লুটপাট

ময়মনসিংহ প্রতিনিধি

নিহত সুসেন চন্দ্র সরকার। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকার (৬২) নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর দোকান থেকে কয়েক লাখ টাকা লুট করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিহত সুসেন চন্দ্র সরকার ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে একটি চালের আড়তের মালিক ছিলেন।

নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সুসেন চন্দ্র সরকারের মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁকে দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর দোকানের শাটার খুলে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির ছেলে সুজন সরকার বলেন, ‘আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। বাবাকে নির্মমভাবে হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করতেন তিনি। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রাত ১১টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুসেন চন্দ্র সরকারকে হত্যা করে দোকানের শাটার বন্ধ করে রেখে যায়। পরে পরিবারের সদস্যরা তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বালুর ঘাট নিয়ে সংঘর্ষ: সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি, ২৪ ঘণ্টা পেরোলেও হয়নি মামলা

বিএনপি জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ৩

বালুর ঘাট দখল নিয়ে ছাত্রদল-এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া, মোটরসাইকেলের বহরে অগ্নিসংযোগ

ঈদের ছুটি শেষেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

বারবার বল আসায় ক্রিকেট খেলায় বাধা, দোকানিকে পিটিয়ে হত্যা

ঈদের দিন তারাকান্দায় অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ নিহত ২

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত