হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে স্বপ্নলোক হাউজিংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মানববন্ধন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

স্বপ্নলোক হাউজিংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ভুক্তভোগীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্বপ্নলোক হাউজিং কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে স্বপ্নলোক হাউজিংয়ের সাইট অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগীদের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের অভিযোগ, আকর্ষণীয় আবাসন প্রকল্পের প্রলোভন দেখিয়ে কোম্পানিটি বহু মানুষের কাছ থেকে বিপুল অর্থ নিয়েছে। তবে দীর্ঘ সময় পার হলেও প্রতিশ্রুত প্লট হস্তান্তর কিংবা প্রকল্পের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

ভুক্তভোগী শিল্পী আক্তার জানান, প্রায় চার বছর আগে প্লট কেনার জন্য তিনি টাকা জমা দিয়েছেন। কিন্তু বারবার আশ্বাস দিলেও এখনো প্লট বুঝিয়ে দেওয়া হয়নি। পরে তিনি জানতে পারেন, কোম্পানির নিজস্ব কোনো জমিই নেই। তাঁর দাবি, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

আরেক ভুক্তভোগী মঞ্জুরা বেগম জানান, তাঁর মেয়ের জামাই চার বছর আগে তিনটি প্লটের জন্য বুকিং দেন। এ পর্যন্ত প্রায় ১১ লাখ টাকা পরিশোধ করা হলেও এখনো প্লট বা জমি বুঝে পাননি। তাঁর অভিযোগ, কোম্পানি প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. লোকমান শেখ বলেন, অন্যের জমি দেখিয়ে এলাকার অনেক নিরীহ মানুষের কাছ থেকে প্লট বিক্রির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় থানাকে জানানো হয়েছে এবং আদালতেও মামলা করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তিরা এখনো আইনের আওতার বাইরে রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. লোকমান শেখ, মো. ফয়েজ, মো. দেলোয়ার হোসেন তারা মিয়া, মো. শাহ আলম, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোয়াজ্জেম শেখ, মো. বনি, মো. মিজান, শিল্পী আক্তার, মঞ্জুরা বেগম, মো. জহিরুল ইসলামসহ আরও অনেকে।

এ বিষয়ে স্বপ্নলোক হাউজিংয়ের স্বত্বাধিকারী আব্দুর রউফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাঁর দাবি, স্বপ্নলোক হাউজিংয়ের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সিরাজদিখানে মাইক্রোবাস খাদে পড়ে নারী নিহত, আহত ১০

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত শিক্ষকের

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের পর প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল শেষে হাতাহাতি, আহত কয়েকজন