হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

নামাজ পড়ে ফেরার পথে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় নেকবর আলী সরকার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা মোড়ে ইছাপুরা-বালুচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেকবর আলী সরকার উপজেলার রামানন্দ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে সিরাজদিখান থেকে বালুচরগামী নম্বরবিহীন একটি বালুভর্তি ডাম্প ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তাঁর দুই পা হাঁটুর নিচ থেকে থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গৃহবধূর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, মুন্সিগঞ্জে ইমাম গ্রেপ্তার

উপজেলা নির্বাচন অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

মুন্সিগঞ্জে পাসের হার ৫০.৬২ শতাংশ, তিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

জনগণের রায় অগ্রাহ্য করলে সরকারকে চরম মূল্য দিতে হবে: শফিকুর রহমান

শিশুকন্যাকে হত্যার পর বাবাকে বিষ পান করিয়ে হত্যা: প্রতিবেশীকে প্রধান আসামি করে মামলা

সিরাজদিখানে হামলার শিকার বাবা-মেয়ের মৃত্যু, আটক ১

গজারিয়ায় পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ আহত ৯

পরিত্যক্ত জমিতে পড়ে ছিল ৬ বছরের কন্যার লাশ, পাশেই গুরুতর জখম বাবা

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

সিরাজদিখানে আগুনে বসতঘর পুড়ে ছাই