হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

শ্রীনগরে মিক্সচার মেশিনের ফিতা পেঁচিয়ে নির্মাণশ্রমিক নিহত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে কংক্রিট ও সিমেন্টের মিক্সচার মেশিনের ফিতায় পেঁচিয়ে মো. মফিজুল (৪০) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে নির্মাণাধীন পদ্মা সেতু রেলসংযোগ লাইনের বেজগাও স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। মফিজুলের গ্রামের বাড়ি রংপুরে। তবে তিনি উপজেলার ছনবাড়ি এলাকার আল মদিনা মসজিদ এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বেঁজগাও এলাকায় নির্মাণাধীন রেলস্টেশনের ঢালাই কাজ চলছিল। এ সময় মো. মফিজুল মিক্সচার মেশিনের ফিতার সঙ্গে পেঁচিয়ে যান এবং আহত হন। এরপর অন্য শ্রমিকেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে ওই নির্মাণকাজের দায়িত্বে থাকা প্রকৌশলী মো. রাজনকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। 

শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের বলেন, ‘আমরা খবর শুনে ঘটনাস্থলে এসেছি। কিন্তু আমাদের আসার আগেই মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাই এখনো বিস্তারিত জানা যায়নি।’  

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্রীনগরে ভোরে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাব

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত বন্ধু

টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাট: দুজনকে জরিমানা

লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড