হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

টঙ্গিবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

মো. ফয়সাল। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ব্যানার টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. ফয়সাল (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ফয়সাল ওই ইউনিয়নের বসাউল্লা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ফয়সাল বিএনপির একটি ব্যানার টানানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের মামা দ্বীন ইসলাম বলেন, ‘কারেন্টে শক খাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি, ভাগনে আর বেঁচে নেই।’

এ বিষয়ে আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আ. আলী নান্টু মাদবর বলেন, ‘আজ ফজুশাহ বাজারে আমাদের একটি শাখা অফিস উদ্বোধনের কথা ছিল। শুনেছি সেখানে বিদ্যুতায়িত হয়ে এক যুবক মারা গেছে। তবে নিরাপত্তাব্যবস্থা ছিল কি না বা কে ব্যানার টানাচ্ছিল, তা নিশ্চিত নই।’

এ ঘটনায় টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুন্সিগঞ্জে মধ্যবয়সীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামাতে ২০২৭ সালের মধ্যে সমন্বিত আইন: রবিউল আলম

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়ায় সুবিধাবঞ্চিতরা পেলেন বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা বাসের পেছনে হানিফের ধাক্কা, দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, আহত কয়েকজন

অগ্রণী ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

শ্রীনগরে বেশি দামে এলপি গ্যাস বিক্রি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজদিখানে ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু