হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

গজারিয়ায় অটোরিকশা ধাক্কায় পথচারী নিহত

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সীমা আক্তার (২৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। 

আজ শনিবার দুপুর দেড়টার দিকে ভবেরচর-গজারিয়া উপজেলা পরিষদের সড়কের ভবেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সীমা আক্তার গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আ. গাফফার মিয়ার মেয়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা  পরিষদ সড়কের ভাবেরচর এলাকায় উপজেলা ফায়ার সার্ভিসের ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সীমা আক্তার। এ সময় দ্রুত গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা সীমা আক্তারকে ধাক্কায় দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খাঁন জানান, লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্রীনগরে ভোরে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাব

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত বন্ধু

টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাট: দুজনকে জরিমানা

লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড