হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

ধলেশ্বরী সেতুতে গাড়িচাপায় প্রাণ গেল ২ বন্ধুর

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ইমন ভূঁইয়া ও সামিউল ইসলাম। ছবি: সংগৃহীত

বাড়ি ফেরার পথে মুন্সিগঞ্জের সিরাজদিখানে অজ্ঞাতনামা গাড়ির চাপায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার কুচিয়ামোড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কের ধলেশ্বরী সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ইমন ভূঁইয়া (২৬) ও সামিউল ইসলাম (২৭)। ইমন ভূঁইয়া সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে আর সামিউল ইসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা এলাকার লিয়াকত মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে প্রায় ৩০ জন তরুণের একটি দল ১৫ অক্টোবর কক্সবাজার ও বান্দরবানে ভ্রমণে যায়। তাঁদের মধ্যে ছিলেন ইমন ও সামিউল। ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে ধলেশ্বরী সেতুর ওপর পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি অজ্ঞাতনামা একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন।

খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা-পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। দুই তরুণ বন্ধুর এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে চলছে আহাজারি।শেখরনগর ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল বলেন, ‘নবাবগঞ্জের সামিউল আর আমাদের এলাকার ইমন দুজন ভালো বন্ধু ছিল। তারা একসঙ্গে ঘুরতে গিয়েছিল। ফেরার পথে দুর্ঘটনায় দুজনই মারা যায়। ইমন ভালো ফুটবল খেলোয়াড় ছিল।’

এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ফেরার পথে অজ্ঞাতনামা গাড়ির চাপায় দুই বন্ধু নিহত হয়। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, ঘাতক গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।’

মুন্সিগঞ্জে ১৪ ব্যবসায়ীকে জরিমানা

মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে বেকারিকে জরিমানা

টঙ্গিবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ককটেল উদ্ধার, আটক ৫

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বৃদ্ধার মৃত্যু

ভোটকেন্দ্র এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় পিকআপের চালক ও সহকারী নিহত

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

সিরাজদিখানে ঘুড়ি খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু