হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করায় জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করায় সরলতা আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (৬ অক্টোবর) বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার ঘোলতলি এলাকায় এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

আসিফ আল আজাদ বলেন, প্রতিষ্ঠানটি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. শাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন লৌহজং উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. নাজমুল হোসেন এবং লৌহজং থানা-পুলিশের একটি দল।

ইসলামিক ফাউন্ডেশন: যাচাই-বাছাই কমিটির বাদ দেওয়া শিক্ষকদেরই বহাল

সিরাজদিখানে জুয়া খেলতে বাধা দেওয়ায় ঘরে আগুন দেওয়ার অভিযোগ

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

‘পালিয়ে যাবে না বলে যে পালায়, আসি আসি বলে সে কোনো দিন আসবে না’

চাপা দেওয়ার পর ট্রাকে তুলে নিয়ে রাস্তার পাশে লাশ ফেলে দেন চালক

সিরাজদিখানে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মুন্সিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১২

সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছ ভেঙে পড়ল অ্যাম্বুলেন্সের ওপর, কয়েক ঘণ্টা বন্ধ সড়ক

মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন