হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় সন্ত্রাসীরা পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাইরের ইন্ধনে পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। দুর্গাপূজা ও বিজু উৎসব যেন ভালোভাবে না হতে পারে, সে জন্য পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় সন্ত্রাসীরা চেষ্টা করেছে।

আজ বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকার সর্বজনীন দুর্গামন্দিরে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার প্রথম দিকে ধর্ষণের ঘটনা দিয়ে পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে একটি মহল। তবে দুষ্কৃতকারীরা সফল হতে পারেনি। তারা বারবার চেষ্টা করেছে। এবার সারা দেশে ভালোভাবে পূজা হয়েছে সবার সহযোগিতায়। পূজায় নিরাপত্তার জন্য সব পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। এ সময় শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর পূজা সম্পন্ন হচ্ছে বিধায় সবাইকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার, সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক তদন্ত মো. হাবিবুর রহমান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ কুমার ঘোষ, ইছাপুরা সর্বজনীন দুর্গামন্দিরের সভাপতি বাদল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র দাস প্রমুখ।

ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

সিরাজদিখানে বসতঘর থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা, টঙ্গিবাড়ীতে বিতর্ক

সিরাজদিখানে বসতঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে গরু চুরির অভিযোগে আ.লীগ নেতার ছেলেসহ গ্রেপ্তার ২

কিংবদন্তি হকি খেলোয়াড় বুলু পাঠানের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজট

সিরাজদিখানে ৪ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা