হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ, মিলল গলাকাটা লাশ 

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

নিখোঁজের দুই দিন পর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নদী থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন পশ্চিম নয়াকান্দী আনারপাড়ের স্লুইচগেটের সামনে মেঘনার শাখা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মো. ডালিম দেওয়ান (৪০) উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়ার দেওয়ানবাড়ির মৃত ইসমাঈল দেওয়ান মাস্টারের ছেলে। 

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডালিম দেওয়ান মালয়েশিয়াপ্রবাসী ছিলেন। দেড় বছর আগে তিনি দেশে ফিরে আসেন। 

ডালিম দেওয়ানের স্ত্রী লিপি আক্তার জানান, গত বুধবার বিকেলে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। আজ সকালে ডালিমের মরদেহ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বাড়িতে খবর দেন। ঘটনাস্থলে এসে নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ দেখেন তাঁরা। 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। যেহেতু লাশ নদীতে পাওয়া গেছে, তাই বিষয়টি উদ্ধার ও আইনগত ব্যবস্থা নৌ পুলিশ করবে। আমরা তাদের সহযোগিতা করছি।’

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্রীনগরে ভোরে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাব

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত বন্ধু

টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাট: দুজনকে জরিমানা

লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড