হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ভোক্তা অধিকারে অভিযোগ। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির জন্য প্রদর্শন এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (৩ ডিসেম্বর) বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার হাঁসাড়া বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

আসিফ বলেন, মাহিয়া ভ্যারাইটি স্টোরে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দোকানমালিক মোহাম্মদ মোস্তফাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দ্রুত মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া হাঁসাড়া ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন করায় ফার্মেসির মালিক আব্দুল বাতেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ অপসারণ ও ভবিষ্যতে এমন অনিয়ম না করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা-পুলিশের একটি টিম।

ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত নয়ন ফকিরের মরদেহ দেশে, মুন্সিগঞ্জে দাফন সম্পন্ন

মুন্সিগঞ্জে আন্তজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, গরু উদ্ধার

কলেজের লিফটে আটকা মা ও শিশু, ডাকতে হলো ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে কেমিস্ট ছাড়াই তৈরি হচ্ছিল প্রসাধনী, জরিমানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

মুন্সিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকাসহ দুই মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানে ডাকাতি: ১৯ জন গ্রেপ্তার, মালামাল উদ্ধার

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মুন্সিগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার