হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে তরুণের কারাদণ্ড

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে মো. নিরব (১৮) নামের এক তরুণকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (১৮ মে) রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজগেট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

এ সময় কুচিয়ামোড়া কলেজগেট এলাকায় মাদক সেবনরত অবস্থায় নিরবকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাঁকে দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, জনস্বার্থে ও এলাকাকে মাদকমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সিরাজদিখানে ছেলের সঙ্গে অভিমান করে বিষপানে বৃদ্ধার মৃত্যু

গজারিয়ায় মায়ের বাড়িতে সমাহিত হলেন কারিনা কায়সার

সিরাজদিখানে শিশুকে ধর্ষণের পর হত্যা: আদালতে সৎমামার স্বীকারোক্তি

মুন্সিগঞ্জে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের ক্লিনিক দখল ও ভাঙচুরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

গাজীপুরে ৫ খুন: মুন্সিগঞ্জে পদ্মায় ভাসছিল প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

নামজারির নামে ৪০ হাজার টাকা নেওয়ার পর আরও ১ লাখ দাবি, থানায় অভিযোগ

ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

সিরাজদিখানে বসতঘর থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার