হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার 

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

গজারিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭ এর ধাক্কায় ডুবে যাওয়া বাল্কহেডের ভেতরে মিলেছে নিখোঁজ শ্রমিক মোতালেব হোসেনের (৫৫) মরদেহ। গতকাল শনিবার বিকেল পৌনে ৪টার দিকে নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদী থেকে দুর্ঘটনা কবলিত নৌযানটির ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

এর আগে দুর্ঘটনার পর থেকে বিগত তিন দিন যাবৎ নিখোঁজ ছিলেন বাল্কহেড শ্রমিক মোতালেব। মৃত মোতালেবের বাড়ি ভোলা জেলায় বলে জানিয়েছে পুলিশ। 

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক বলেন, তৃতীয় দিনের অভিযানে বাক্লহেডের ভেতরে থাকা একটি কেবিন থেকে নিখোঁজ মোতালেবের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭ এর ধাক্কায় চর কিশোরগঞ্জ এলাকায় বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দিলে ছয়জন শ্রমিকসহ ডুবে যায় নৌযানটি। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে ও একজন অপর একটি লঞ্চে ওঠেন। তবে নিখোঁজ ছিলেন শ্রমিক মোতালেব। গত তিন দিন ধরে তাঁকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্রীনগরে ভোরে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাব

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত বন্ধু

টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাট: দুজনকে জরিমানা

লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড