হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ২ প্রতিষ্ঠানমালিককে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় দুই প্রতিষ্ঠানের মালিককে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এই অভিযান পরিচালনা করেন।

আসিফ আল আজাদ জানান, টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় বাজারের দুলাল আইস ফ্যাক্টরিতে আইসক্রিম উৎপাদনের পরে মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ করা হয়নি। এ কারণে প্রতিষ্ঠানটির মালিক গৌতম মণ্ডলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এসব তথ্য স্পষ্টভাবে উল্লেখের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া সুভাষ মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি, দই, রসমালাইসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সুভাষ ঘোষকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন টঙ্গিবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গিবাড়ী থানা-পুলিশের একটি টিম।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজট

মুন্সিগঞ্জে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

খেলনা ভেবে কুড়িয়ে আনা ককটেলে ক্ষতবিক্ষত শিশু

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু

টঙ্গীবাড়ীতে ১০ টাকায় ইফতারসামগ্রী, সুবিধা পেল পাঁচ শতাধিক পরিবার

মুন্সিগঞ্জে ১৪ ব্যবসায়ীকে জরিমানা

মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে বেকারিকে জরিমানা

টঙ্গিবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত