হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

ছিনতাই হওয়া পিকআপসহ যুবদল নেতা গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম রবিন। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম রবিনকে ছিনতাই করা একটি পিকআপ ভ্যানসহ পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার ভোরে শ্রীনগর উপজেলার জমজম টাওয়ার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিকআপ মালিক মানিক মিয়া বাদী হয়ে মামলা করেছেন।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকার শ্যামবাজার থেকে আদা-রসুন নিয়ে পিকআপটি শ্রীনগর চকবাজারে আসে। মালামাল নামানোর পর রাত ১২টার দিকে পিকআপটি ঢাকার দিকে রওনা হলে রবিনের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেল চালক সামনে এসে ব্যারিকেড দেয়। এ সময় পিকআপ চালক আহসান হাবীব আরিফ (২০) ও হেলপার আল আমিনকে (১৫) মারধর ও ভয়ভীতি দেখানো হয়। পরে পিকআপসহ ৭ হাজার ২০০ টাকা নগদ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

পিকআপ মালিক মানিক মিয়া রাত ৩টার দিকে শ্রীনগরে এসে শ্রীনগর থানা পুলিশকে বিষয়টি জানালে, রাত ৪টার দিকে পুলিশ রবিনকে আটক করে এবং পিকআপ উদ্ধার করে।

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

মুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

মুন্সিগঞ্জে সোহেল হত্যার রহস্য উদ্‌ঘাটন, স্ত্রীর সাবেক স্বামী গ্রেপ্তার

ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১

টঙ্গিবাড়ীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা: সড়ক পরিবহনমন্ত্রী

আমরা সামগ্রিকভাবে কাজ করছি, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়: মির্জা ফখরুল

ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

মুন্সিগঞ্জে শতবর্ষী নয়নের খাল পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী, উদ্ধারে বরাদ্দ ও উচ্ছেদের ঘোষণা

সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ট্রাক জব্দ