হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

গজারিয়ায় আগুনে ফল ব্যবসায়ীর বসতঘর পুড়ে ছাই

গজারিয়া প্রতিনিধি 

গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়নের কলেজ রোড এলাকার চকের বাড়িতে অগ্নিকাণ্ডে এক ফল ব্যবসায়ীর ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে এক ফল ব্যবসায়ীর ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে ভবের চর ইউনিয়নের কলেজ রোড এলাকার চকের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি ভবের চর বাসস্ট্যান্ড এলাকার ফল বিক্রেতা আজহার মিয়া। আগুনে তাঁর একমাত্র বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের আসবাবপত্র, আলমারি, ফ্রিজ, স্বর্ণালংকার ও নগদ টাকা—সবই ভস্মীভূত হয়। এতে প্রায় ১৩-১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তাঁর মেয়ে চাঁদনী আক্তার।

চাঁদনী জানান, ‘ঘরে বিদ্যুৎ বা গ্যাসের কোনো সংযোগ ছিল না। বাবা-মা সেদিন রাতে আমার বাসায় ছিলেন। হঠাৎ খবর পাই, ঘরে আগুন লেগেছে। গিয়ে দেখি সব পুড়ে ছাই।’

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. রিফাত মল্লিক বলেন, সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে না পারলেও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশন: যাচাই-বাছাই কমিটির বাদ দেওয়া শিক্ষকদেরই বহাল

সিরাজদিখানে জুয়া খেলতে বাধা দেওয়ায় ঘরে আগুন দেওয়ার অভিযোগ

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

‘পালিয়ে যাবে না বলে যে পালায়, আসি আসি বলে সে কোনো দিন আসবে না’

চাপা দেওয়ার পর ট্রাকে তুলে নিয়ে রাস্তার পাশে লাশ ফেলে দেন চালক

সিরাজদিখানে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মুন্সিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১২

সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছ ভেঙে পড়ল অ্যাম্বুলেন্সের ওপর, কয়েক ঘণ্টা বন্ধ সড়ক

মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন