হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

মসজিদের ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইউপি সদস্যের মৃত্যু

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে মসজিদের ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুরে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আকবর আলী আনতু (৫৪) বাড়ৈখালী ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য। 

স্থানীয় লোকজন জানিয়েছেন, আনতু মেম্বার নির্মাণাধীন মসজিদের ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। তিনি তিন সন্তানের জনক। 

আকবর আলী আনতু বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে শ্রীনগর উপজেলা বিএনপির সদস্যসচিব হাফিজুল ইসলাম খানসহ বিএনপির নেতারা শোক জানিয়েছেন। 

এ ছাড়া ২০ এপ্রিল জমিতে ফসল দেখতে গিয়ে একই ইউপির ৪ নং ওয়ার্ডের সদস্য মো. সালাউদ্দিন দুলাল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

কয়েক দিনের ব্যবধানে দুই ইউপি সদস্যের আকস্মিক মৃত্যুকে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্রীনগরে ভোরে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাব

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত বন্ধু

টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাট: দুজনকে জরিমানা

লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড