হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে নিখোঁজের ২ দিন পর কিশোরের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

জুনায়েদ মিয়া। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুনায়েদ মিয়া (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার আলিসারকুল গ্রামের কামারপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

জুনায়েদ উপজেলার ভূনবীর ইউনিয়নে আলিসারকুল গ্রামের প্রবাসী রমিজ মিয়ার ছেলে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে থেকে সে নিখোঁজ হয়েছিল।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় জুনায়েদ নিখোঁজ হওয়ার পর তাঁর বাবা রমিজ মিয়া ফেসবুক লাইভে এসে সন্তানের সন্ধান চান। গতকাল কিশোরের লাশ উদ্ধার হওয়ায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। জুনায়েদের লাশ উদ্ধারের পর গতকাল রাতে তাঁর বাবা আবার ফেসবুক লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ সময় তিনি ছেলে হত্যার বিচার চেয়ে স্থানীয় সংসদ সদস্যসহ এলাকার সবার সহযোগিতাও কামনা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রাতের আঁধারে সড়কের পাশ থেকে ১৪টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

দুর্গাপূজায় বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট

মৌলভীবাজারে এলপি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক

আশা জাগিয়েও থমকে গেছে কলাবতী শাড়ি, সহযোগিতা চান শিল্পী রাধাবতী

মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কমলগঞ্জে হামের লক্ষণ নিয়ে শিশুর মৃত্যু

বাতাসে পূজার ঘ্রাণ, মণ্ডপগুলোতে শেষ পর্যায়ের প্রস্তুতি

মৌলভীবাজারে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা

মৌলভীবাজারে মেয়ের শ্বশুরবাড়িতে বৃদ্ধ খুন

কুলাউড়ায় নিখোঁজের ৩ দিন পর রেললাইনের পাশে মিলল যুবকের মরদেহ