হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি

ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উপজেলার মুরইছড়া সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল শুক্রবার তাঁদের আটক করেন। পরে সন্ধ্যায় কুলাউড়া থানায় আটক ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করে বিজিবি।

ভারত থেকে আসা ব্যক্তিরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪৮), হাবুলের স্ত্রী সুমিত্রা দাস (৪৪) ও তাঁর তিন সন্তান, হামতপুর গ্রামের গোপাল দাস (২৭), সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৫) ও আল আমিনের স্ত্রী ফাতেমা বেগম (১৯)।

কুলাউড়া থানা-পুলিশ জানিয়েছে, মুরইছড়া সীমান্তের চা-বাগান এলাকায় শুক্রবার সকালের দিকে নারী, পুরুষ, শিশুসহ ১০ জনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের টহল দল তাঁদের আটক করে কুলাউড়া থানায় নিয়ে আসেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাঁদের আটক করে সীমান্ত দিয়ে ঠেলে পাঠায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করে। পরে শুক্রবার সন্ধ্যায় স্বজনদের উপস্থিতিতে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মৌলভীবাজারে কালবৈশাখীতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

সূর্যের তাপ বাড়লেও হাওরে ধান পাওয়ার আশা নেই কৃষকের

ধান কাটার সময় অসুস্থ হয়ে হাওরে ডুবে শ্রমিকের মৃত্যু

শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১

সাবেক স্বামীর বিদেশ যাওয়া ঠেকাতে এসপিকে ঘুষের চেষ্টা, সহযোগীসহ কারাগারে নারী

চা-বাগানের নারী শ্রমিকেরা মজুরি-বৈষম্যের শিকার, অধিকার বাস্তবায়নের দাবি

মৌলভীবাজার: বিদ্যুতের অভাবে চায়ে লোকসানের শঙ্কা

মৌলভীবাজারে নদ-নদীর পানি কমতে শুরু করেছে

মৌলভীবাজারে হাজারো পরিবার পানিবন্দী, প্রস্তুত ১১৫ আশ্রয়কেন্দ্র

কালবৈশাখীর তাণ্ডবে মৌলভীবাজারে বিদ্যুৎ বিপর্যয়, ৩৫ হাজার গ্রাহক অন্ধকারে