হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে প্রতিপক্ষের হামলায় ৩ জামায়াত কর্মী আহত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 

গাংনীতে হামলায় ৩ জামায়াত কর্মী আহত। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে ভোটের পরদিন জামায়াতের তিন কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার জোড়পুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের জুয়েল আহমেদ (২৭), উজ্জ্বল হোসেন (৩০) ও মাসুদ রানা (৪৪)।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে স্থানীয় চায়ের দোকানে কয়েকজন জামায়াতের কর্মী চা খেতে আসেন। এ সময় বিএনপির কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আহত জামায়াত কর্মী উজ্জ্বল হোসেন বলেন, ‘সকালে জোড়পুকুরিয়া বাজারের একটি দোকানে চা পান করতে যাই। এ সময় আমার ভাইয়ের সঙ্গে বিএনপি কর্মীদের কথা-কাটাকাটি হয়।

‘নির্বাচনে আমরা জামায়াতের পক্ষ হয়ে কাজ করি। আর এরই জের ধরে বিএনপি কর্মী মহিবুল ইসলাম, রিপন হোসেন, বেলু মিয়া ও সাহেব আলী আমাদের ওপর অতর্কিত হামলা করে।’

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মো. রবিউল ইসলাম বলেন, ‘সকালে বিএনপি কর্মীদের হামলায় আমাদের তিন কর্মী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ‘খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

টানা বৃষ্টিতে গাংনীর ভবানীপুর-বেদবাড়ীয়া সড়কে ভাঙন, ঝুঁকি নিয়ে চলাচল

এতিমখানায় ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

গাংনীতে আবারও পাগলা কুকুরের কামড়ে আহত ২০

গাংনীতে সাপের উপদ্রব বেড়েছে, আতঙ্কে গ্রামবাসী

গাংনীতে মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের ক্ষোভ

গাংনীতে বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক

গাংনীতে গরুবোঝাই ট্রলি উল্টে চালক নিহত, আহত ১০

গাংনীতে চুরির ১২ ঘণ্টার মধ্যে ১১ ভরি সোনা উদ্ধার, আটক ১

কাঠবাদাম ভেবে জিয়ালাগাছের ফল খেয়ে অসুস্থ ১৪ শিশু শঙ্কামুক্ত