হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে ৪৫ পিস ইয়াবাসহ মো. রনি মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রনি মিয়া গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. আব্বাস মিয়ার ছেলে।

আজ সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১২-এর মেহেরপুরের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় এসআরবি-১২-এর একটি দল চাঁদপুর এলাকায় অভিযান চালায়। এ সময় রনি মিয়াকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাঁর কাছ থেকে ৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার বলেন, রনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

আমনের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে

গাংনীতে ভোক্তা-অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

টিউবওয়েলের মোটর চালু করতে গিয়ে প্রাণ গেল নারীর

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

মালয়েশিয়ার পথে যাত্রা করে ১৪ বছর নিখোঁজ

গাংনীতে ৭ কেজি গাঁজাসহ যুবক আটক

পানির মোটর সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

গাংনী সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

গাংনীতে সোলার প্যানেল ভেঙে তার কেটে দিল দুর্বৃত্তরা, বন্ধ সেচ কার্যক্রম

উঠানে রাখা পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু