হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেন। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সেক্টর কমান্ডার্স ফোরাম মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় মাঠে জানাজার আগে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সেওতা কবরস্থানে দাফন করা হয়।

গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজী আবুল হোসেন মারা যান।

রাষ্ট্রীয় মর্যাদায় আবুল হোসেনকে শেষ বিদায় জানানো হয়। ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়।

জানাজার আগে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান জামিল বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।

মৃত্যুকালে কাজী আবুল হোসেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

১০ দিন পর বাড়ি ফিরলেন অপহৃত বিশ্ববিদ্যালয়ছাত্র রিদয়ন

নিষেধাজ্ঞা শেষে পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা

মানিকগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের যুবক গ্রেপ্তার

ঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা

সিংগাইরে জমি জরিপে ঘুষ-বাণিজ্য, কাজ অসমাপ্ত রেখেই চলে গেছেন সার্ভেয়াররা

মুক্তিপণ দিয়েও সন্ধান মেলেনি অপহৃত কলেজছাত্র রিদয়ানের

মানিকগঞ্জে বাসমালিককে পিটিয়ে আহত, লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ঘিওরে গুদামে আগুন, পাট-সরিষা-তিল পুড়ে ছাই

ওএমএসের চাল-আটায় অনিয়ম করলে ছাড় নয়: মানিকগঞ্জের ডিসি

৩০ বছর তালাবদ্ধ লাইব্রেরি, বইয়ের আলমারিতে কবুতরের বাসা