মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের নবগ্রাম ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়েছে হানিফ পরিবহনের একটি বাস। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন বাসের যাত্রীদের উদ্ধার করেন।
আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।