হোম > সারা দেশ > মানিকগঞ্জ

জামায়াত-শিবিরকে প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। ছবি: আজকের পত্রিকা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ এবং জামায়াত-শিবিরের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। কর্মসূচি থেকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবুল বাশার, মুক্তিযোদ্ধা সৈয়দ মনছুর উদ্দিন আহম্মদ, ঢাকা মহানগর এরিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল বাশার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব মো. শহিদুল হক, সাংগঠনিক কমান্ডার সরফুদ্দিন আহম্মদ নুরু, শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জালাল উদ্দিন ও দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। অথচ সেই দেশে একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতার চেতনাকে অবমাননা করার শামিল।

মুক্তিযোদ্ধা সৈয়দ মনছুর উদ্দিন আহম্মদ বলেন, ‘আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। আমরাই জামায়াত-শিবিরকে এ দেশে বিচরণের সুযোগ দিয়েছি। আজ প্রতিবাদ করছি। এরপর আর শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলা হবে।’

মুক্তিযোদ্ধা সৈয়দ মনছুর উদ্দিন আহম্মদ আরও বলেন, ‘আপনারা পালানোর জায়গাও পাবেন না। পাকিস্তানের দালালি করে পালানোর পথ খুঁজে পাবেন না। বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দিয়েছেন। নিজেদের মুসলমান দাবি করার আগে এসব কর্মকাণ্ডের জবাব দিতে হবে।’

বক্তারা আরও বলেন, একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। মুক্তিযোদ্ধারা তা নীরবে সহ্য করবেন না। ভবিষ্যতে দেশের কোথাও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

১০ দিন পর বাড়ি ফিরলেন অপহৃত বিশ্ববিদ্যালয়ছাত্র রিদয়ন

নিষেধাজ্ঞা শেষে পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা

মানিকগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের যুবক গ্রেপ্তার

ঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা

সিংগাইরে জমি জরিপে ঘুষ-বাণিজ্য, কাজ অসমাপ্ত রেখেই চলে গেছেন সার্ভেয়াররা

মুক্তিপণ দিয়েও সন্ধান মেলেনি অপহৃত কলেজছাত্র রিদয়ানের

মানিকগঞ্জে বাসমালিককে পিটিয়ে আহত, লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ঘিওরে গুদামে আগুন, পাট-সরিষা-তিল পুড়ে ছাই

ওএমএসের চাল-আটায় অনিয়ম করলে ছাড় নয়: মানিকগঞ্জের ডিসি

৩০ বছর তালাবদ্ধ লাইব্রেরি, বইয়ের আলমারিতে কবুতরের বাসা