হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন, পরদিন পেঁপেখেত থেকে লাশ উদ্ধার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে পেঁপেখেত থেকে সামশুল (৪৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সামশুল উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আমজাদ হোসেনের ছেলে। আজ শুক্রবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাঁটতে বাড়ি থেকে বের হন সামশুল। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা সিদ্দিক মিয়ার পেঁপেখেতে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। সামশুলের এর আগে দুবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল বলেও জানা গেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

তদন্তে ঘুষের সত্যতা মিলেছে, তবু বহাল নায়েব

ডেঙ্গু আক্রান্ত বন্ধুর জন্য ছয় কিশোরের ভালোবাসা

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ