হোম > সারা দেশ > মানিকগঞ্জ

​মানিকগঞ্জের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা এ বি এম আনোয়ারুল হকের ইন্তেকাল

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ বি এম আনোয়ারুল হক। ছবি: সংগৃহীত

​মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ বি এম আনোয়ারুল হক আর নেই। আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজধানীর শ্যামলী স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা এই বীর মুক্তিযোদ্ধা ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে সড়ক ও জনপথ বিভাগে দীর্ঘদিন চাকরি করেন। পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদ সদস্য থাকাকালে পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর বিশেষ প্রচেষ্টায় ঐতিহাসিক জাফরগঞ্জ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদিত হয় এবং এলাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে মানিকগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

মানিকগঞ্জে হত্যা মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন আসামির মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ

মানিকগঞ্জে পৃথক ঘটনায় মা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা

দৌলতপুরে সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা

হাটে নয়, ঘিওর থেকে সরাসরি রাজধানীর বাসায় কোরবানির গরু

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১

মানিকগঞ্জে গ্যাসবাহী লরির সঙ্গে বাসের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন অর্ধশতাধিক যাত্রী

মামিকে কুপিয়ে হত্যার অভিযোগে ভাগনে আটক

পাওনা ২০ টাকা চাওয়ায় পান ব্যবসায়ীকে প্রকাশ্যে গলা টিপে হত্যার অভিযোগ

এডিট করা অশ্লীল কনটেন্ট দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ৩ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, সাভারে গ্রেপ্তার