হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঈদযাত্রায় পাটুরিয়া-আরিচা ঘাটে চলবে ২৩ ফেরি, ৩৩ লঞ্চ ও ৬৯ স্পিডবোট

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ফাইল ছবি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি এবং আরিচা-কাজীরহাট নৌপথে ছয়টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হবে।

এ ছাড়া দুই ঘাট থেকে যাত্রী পারাপারে বিভিন্ন ধরনের ৩৩টি লঞ্চ এবং আরিচা-কাজীরহাট নৌপথে দ্রুত যাত্রী বহনে ৬৯টি স্পিডবোট থাকবে। আজ মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুস সালাম বলেন, ঈদে যাত্রী-যানবাহন নির্বিঘ্ন ও নিরাপদে পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া পথে ১৭টি ফেরি এবং আরিচা-কাজীরহাট পথে ছয়টি ছোট-বড় ফেরি সচল রাখা হয়েছে। ফেরিতে যানবাহন ওঠানামায় ঘাটের পন্টুন ও অ্যাপ্রোচ সড়কের সংস্কারকাজ করা হয়েছে। যানজট নিরসনে ঘাটের এক কিলোমিটার পর্যন্ত ওয়ানওয়ে পদ্ধতিসহ ছোট ও বড় গাড়ির জন্য রাখা হচ্ছে আলাদা লেনের ব্যবস্থা। ঈদের তিন দিন আগ থেকে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার।

পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ প্রান্তের ৩৬ কিলোমিটার সড়কপথসহ নৌপথের দুটি ঘাটে মোতায়েন থাকবে ৬০০ পুলিশ সদস্য। নিরাপত্তা দিতে এবং ভোগান্তি এড়াতে চালু থাকবে জরুরি টেলিফোন সেবাও।

এ তথ্য জানিয়ে জেলা পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, অজ্ঞান পার্টি কিংবা মলম পার্টি ও ছিনতাইকারী প্রতিরোধে বিশেষ নজরদারি থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ, আনসার সদস্যরাও নিয়োজিত থাকবেন।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবাহী লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার

পদ্মায় ডুবে গেছে ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি

ঈদে নৌযান ও যানবাহনের ভাড়া বৃদ্ধির কোনো সুযোগ নেই: নৌপরিবহন প্রতিমন্ত্রী

সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ২ জনকে কারাদণ্ড

আরিচা ঘাটে চাকায় হাওয়া দেওয়ার সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারি-সিসা কারখানা, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

মানিকগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

চর জাগায় সেচ সংকট, অনিশ্চিত বোরো আবাদ

মা হারালেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা