হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাটুরিয়ায় ঢাকা–আরিচা মহাসড়ক সাড়ে ৩ ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে পড়ে মানুষ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

পাটুরিয়ায় ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা–আরিচা মহাসড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আজ রোববার (১৭ আগস্ট) দুপুরে পাটুরিয়া ঘাটের প্রবেশপথ আরসিএল মোড়ে শতাধিক নারী-পুরুষ বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভে অংশ নেন। ভাঙনকবলিত মানুষ নদী রক্ষায় স্লোগান দেন এবং মহাসড়কে বসে পড়েন।

পাটুরিয়ায় ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের ব্যবধানে পাটুরিয়া লঞ্চঘাট নদীতে বিলীন হয়ে গেছে। এরপর ৩, ৪ ও ৫ নম্বর ফেরিঘাটে ভাঙন দেখা দেয়। ঝুঁকি নিয়ে এসব ঘাট দিয়ে প্রতিদিন যানবাহন পারাপার চলছে। পাশাপাশি অন্তত ৩০টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ ভাঙন রোধে কোনো উদ্যোগ নেয়নি। এমনকি ন্যূনতম খোঁজও নেয়নি। ফলে তাঁরা মানববন্ধনের পর মহাসড়ক অবরোধে বসতে বাধ্য হন।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের দাবি পূরণ না হলে পাটুরিয়া ঘাট অচল করে দেওয়া হবে।’

অবরোধে দুর্ভোগে পড়া যাত্রীরা জানান, প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে। জনগণের কষ্ট দিয়ে এমন আন্দোলন ঠিক নয়।

পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, ‘ভাঙনকবলিত স্থানগুলোয় প্রতিদিন খোঁজ নিচ্ছি। নদীশাসনের দায়িত্ব আমাদের নয়। তবে পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএকে জানিয়েছি। দ্রুত জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে।’

সিঙ্গাইরে আকস্মিক হল পরিদর্শনে শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

মানিকগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

মানিকগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ২ কারবারি

গ্রাম্য সালিসে অপদস্থ ও মারধরের পর তরুণীর আত্মহত্যার অভিযোগ

শিশু আতিকা হত্যা: প্রধান আসামি কিশোর গ্রেপ্তার, মামলা হয়নি দুজনকে হত্যার ঘটনায়

ভাড়া নিয়ে দ্বন্দ্ব, কৌশলে রিকশাচালককে নির্জনে নিয়ে ইটের আঘাতে হত্যা

শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

কৃষিজমির টপ সয়েল বিক্রির অভিযোগ, দুজনকে ৩ লাখ টাকা জরিমানা