হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মধ্যরাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি বন্ধ

মানিকগঞ্জ (ঘিওর) প্রতিনিধি

ফাইল ছবি

ঘন কুয়াশায় রোববার মধ্য রাতের পর থেকে আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌ-রুটের ফেরি সার্ভিস। কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এ রুটের ছোট-বড় ১৪টি ফেরি উভয় ঘাটের পন্টুনে অবস্থান করছে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটে আটকে পড়েছে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ নানা ধরনের যানবাহন। ক্রমেই যেন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিসের ফেরি সেক্টর সূত্রে জানা গেছে, রোববার রাত সোয়া ১২টায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। মধ্যরাতের ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ হলেও, কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় তা চালু করা হবে বলে জানানো হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির আহম্মেদ বলেন, ‘এ নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে হাসনাহেনা, কেরামত আলী, মতিউর রহমান, গোলাম মাওলা, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, এনায়েতপুরী, শাহ পরান ও রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে গৌড়ী, ঢাকা, রুহুল আমিন, বরকত, বনলতা, বাইগার, কপোতী নামের ফেরিগুলো অবস্থান করছে। যার মধ্যে পাটুরিয়ায় দুটি ও দৌলতদিয়ায় তিনটি ফেরি যানবাহন লোড অবস্থায় রয়েছে।’

এ দিকে মধ্যরাতে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় অপেক্ষমাণ যাত্রী ও শ্রমিকেরা শীতের তীব্রতায় নিদারুণ কষ্ট পোহাচ্ছে।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবাহী লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার

পদ্মায় ডুবে গেছে ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি

ঈদে নৌযান ও যানবাহনের ভাড়া বৃদ্ধির কোনো সুযোগ নেই: নৌপরিবহন প্রতিমন্ত্রী

সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ২ জনকে কারাদণ্ড

আরিচা ঘাটে চাকায় হাওয়া দেওয়ার সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারি-সিসা কারখানা, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

মানিকগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

চর জাগায় সেচ সংকট, অনিশ্চিত বোরো আবাদ

মা হারালেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা