হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নাশকতা মামলায় কারাগারে আওয়ামী লীগ নেতা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মো. মজিবর রহমান। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আওয়ামী লীগের নেতা মো. মজিবর রহমানকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকার নবীনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে মানিকগঞ্জ কারাগারে পাঠানো হয়।

মজিবর রহমান শিবালয় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি শিবালয়ের তেঘড়ি গ্রামের মৃত শেখ অহেদ আলির ছেলে।

শিবালয় থানার (এসআই) সুমন চক্রবর্তী জানান, ৫ আগস্ট শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার ঘটনায় করা মামলার তদন্তে মজিবরের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এ মামলার এজাহারভুক্ত ও অন্যান্য আসামির গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিঙ্গাইরে আকস্মিক হল পরিদর্শনে শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

মানিকগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

মানিকগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ২ কারবারি

গ্রাম্য সালিসে অপদস্থ ও মারধরের পর তরুণীর আত্মহত্যার অভিযোগ

শিশু আতিকা হত্যা: প্রধান আসামি কিশোর গ্রেপ্তার, মামলা হয়নি দুজনকে হত্যার ঘটনায়

ভাড়া নিয়ে দ্বন্দ্ব, কৌশলে রিকশাচালককে নির্জনে নিয়ে ইটের আঘাতে হত্যা

শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

কৃষিজমির টপ সয়েল বিক্রির অভিযোগ, দুজনকে ৩ লাখ টাকা জরিমানা