হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বাস্থ্যকর্মীর

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম নামে পরিবার পরিকল্পনা বিভাগের এক সহকারী নিহত হয়েছেন। আজ বুধবার তিনি মানিকগঞ্জ থেকে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথে মহাসড়কের ফলসাটিয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শফিকুল ইসলাম (৩০) মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াখড়ি এলাকার আবুল বাশারের ছেলে। তিনি শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। 

শিবালয় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শফিকুল মানিকগঞ্জের তরা এলাকা থেকে শিবালয় অফিসে আসার পথে ফলসাটিয়া সেতুর কাছে দুর্ঘটনার শিকার হন। বাসের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

শিবালয় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস ও চালকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তদন্তে ঘুষের সত্যতা মিলেছে, তবু বহাল নায়েব

ডেঙ্গু আক্রান্ত বন্ধুর জন্য ছয় কিশোরের ভালোবাসা

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ