হোম > সারা দেশ > মানিকগঞ্জ

অনৈতিক কাজের অভিযোগে মানিকগঞ্জে ছাত্রদল নেতা বহিষ্কার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মো. রউফুল মুনশি। ছবি: সংগৃহীত

অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রউফুল মুনশি উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং ওই ইউনিয়নের ফোর্ডনগর এলাকার রেজ্জাক মুন্সির ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. রউফুল মুন্সিকে ছাত্রদলের সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সূত্রে জানা যায়, ওই এলাকার এক নারী গত ১৫ জুলাই মো. রউফুল মুন্সির বিরুদ্ধে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। বিষয়টি নজরে আসার পর জেলা ছাত্রদল তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান খান সজীব যৌথভাবে এই বহিষ্কার অনুমোদন করেছেন। একই সঙ্গে জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবাহী লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার

পদ্মায় ডুবে গেছে ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি

ঈদে নৌযান ও যানবাহনের ভাড়া বৃদ্ধির কোনো সুযোগ নেই: নৌপরিবহন প্রতিমন্ত্রী

সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ২ জনকে কারাদণ্ড

আরিচা ঘাটে চাকায় হাওয়া দেওয়ার সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারি-সিসা কারখানা, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

মানিকগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

চর জাগায় সেচ সংকট, অনিশ্চিত বোরো আবাদ

মা হারালেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা